প্রফেসর ডা. মো. রফিক চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ–১ আসনকে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নমুখী অঞ্চলে রূপান্তরের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রত্যন্ত হাওর এলাকায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
হাওরভিত্তিক ফসল চাষ ও মৎস্য উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি।
প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
টেকসই বাঁধ, সড়ক ও নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যোগাযোগ সুবিধা বৃদ্ধি।
অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ২০০ শয্যার হাসপাতাল স্থাপন, যেখানে অপারেশন থিয়েটার, সার্জারি ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
ধর্মপাশা ও তাহিরপুরে সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত ট্রমা সেন্টার স্থাপন।
প্রতিটি ইউনিয়নে সপ্তাহে অন্তত দুই দিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান।
প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ভিডিও কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা চালু।
২০২৮ সালের মধ্যে প্রতিটি উপজেলায় কমপক্ষে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ নিশ্চিত করা।
| খাত | বর্তমান অবস্থা | প্রস্তাবিত লক্ষ্যমাত্রা |
|---|---|---|
| স্বাস্থ্যসেবা | উপজেলা হাসপাতালে ডাক্তারের অভাব | প্রতিটি ইউনিয়নে সপ্তাহে ২ দিন বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত |
| ফসল সুরক্ষা | মাটির কাঁচা বাঁধ (ত্রুটিপূর্ণ) | ব্লক ও সিসি স্ল্যাবযুক্ত স্থায়ী বাঁধ ব্যবস্থা |
| কর্মসংস্থান | প্রধানত মৌসুমি কৃষি | মৎস্য প্রক্রিয়াকরণ ও পর্যটন শিল্পে কর্মসংস্থান |
| ডিজিটাল সংযোগ | সীমিত ইন্টারনেট ও টেলিমেডিসিন | প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ভিডিও কনসালটেশন |
| শিক্ষা | বন্যায় স্কুল বন্ধ, ঝরে পড়া বেশি | বন্যাসহনশীল স্কুল ও কারিগরি শিক্ষাকেন্দ্র |
প্রফেসর রফিক চৌধুরীর নির্বাচনী পরিকল্পনার মূল ভিত্তি হলো পাঁচটি স্তম্ভ:
সুনামগঞ্জ-১ আসনের সমস্যাগুলো সমাধানহীন নয়, প্রয়োজন কেবল সঠিক দৃষ্টিভঙ্গি এবং সাহসী নেতৃত্ব। প্রফেসর ডাঃ মোঃ রফিক চৌধুরী তার মেধা, মনন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত করেছেন, যা বাস্তবায়িত হলে এই অঞ্চলটি বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জনপদে পরিণত হবে।
দল-মতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের নেতা হিসেবে নিজেকে প্রমাণ করবেন।
হাওর অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের এই লড়াইয়ে তিনি একটি নতুন দিনের আশা।
সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি হাওরের জলাশয় আজ পরিবর্তনের ডাক দিচ্ছে।
“প্রফেসর ডাঃ মোঃ রফিক চৌধুরীর বিজয় মানেই হাওরবাসীর বিজয়”
আমরা কি আর কতকাল উন্নয়নহীন প্রতিশ্রুতি আর ডাক্তার ও অভাবে প্রিয়জনের বিদায়ের সাক্ষী হব? প্রতি বছর আমাদের কষ্টের সোনালী ফসল পাহাড়ি ঢলে তলিয়ে যায়।
এই পরিবর্তনের সময় এখন। আমি প্রফেসর ডাঃ মোঃ রফিক চৌধুরী, আপনাদেরই সন্তান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দক্ষতা আপনাদের সেবায় উৎসর্গ করতে।
সুনামগঞ্জ–১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী। জনগণের সেবায় নিবেদিত।
© ২০২৬ হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রতীক: হাতপাখা