চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। তিনি দেশ ও বিদেশে চিকিৎসাসেবা প্রদানে সক্রিয়ভাবে নিয়োজিত।
দীর্ঘদিন ধরে মেডিকেল শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন, যা তাঁকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে।
মেডিটেক জেনারেল হাসপাতাল, নিকুঞ্জ–২, গুলশান, ঢাকায় নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করছেন।
“একজন চিকিৎসক যখন রাজনীতিতে আসেন, তখন তার প্রধান লক্ষ্য হয় সমাজের ব্যাধি নিরাময় করা। আমি রাজনীতির মাধ্যমে অর্থ উপার্জন নয়, বরং আমার অভিজ্ঞতা দিয়ে জনকল্যাণে কাজ করতে চাই।” — প্রফেসর ডা: মো: রফিক চৌধুরী
ঢাকার উচ্চবিত্ত এলাকায় কর্মরত হলেও তাঁর মন পড়ে থাকে হাওরের নীল জলে আর প্রান্তিক মানুষের কষ্টে। তিনি অনেক সময় দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ প্রদান করেন।
এমবিবিএস ডিগ্রি
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে স্নাতক
স্নাতকোত্তর প্রশিক্ষণ
নিউইয়র্কের কিংসব্রুক জিউইশ মেডিকেল সেন্টারে রেসিডেন্সি সম্পন্ন
আমেরিকান বোর্ড সার্টিফিকেশন
NYC Health + Hospitals এবং NYU Langone Hospitals-এ কর্মরত
দেশ প্রত্যাবর্তন
প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সেবায় সক্রিয় নিয়োজিত
আমরা কি আর কতকাল উন্নয়নহীন প্রতিশ্রুতি আর ডাক্তার ও অভাবে প্রিয়জনের বিদায়ের সাক্ষী হব? প্রতি বছর আমাদের কষ্টের সোনালী ফসল পাহাড়ি ঢলে তলিয়ে যায়।
এই পরিবর্তনের সময় এখন। আমি প্রফেসর ডাঃ মোঃ রফিক চৌধুরী, আপনাদেরই সন্তান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দক্ষতা আপনাদের সেবায় উৎসর্গ করতে।
সুনামগঞ্জ–১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী। জনগণের সেবায় নিবেদিত।
© ২০২৬ হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রতীক: হাতপাখা